August 11, 2026, 11:16 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

ট্রেনে কাটা পড়ে গোপালগঞ্জে এক যুবকের মৃত্যু!

বিশেষ প্রতিনিধি, গোপালগঞ্জ :

গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কৃষ্ণ বাগচি (২৫) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিধান চন্দ্র মল্লিক জানান, বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয় প্রতিবন্ধী যুবক কৃষ্ণ বাগচি। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে যায়নি। বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কৃষ্ণ বাগচি ঘটনাস্থলে মারা যায়। শুক্রবার দুপুরে রেল লাইনের উপর মৃতঃ অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।

পরে খবর পেয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

মরদেহের ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর হবে।নিহত প্রতিবন্ধি যুবক কৃষ্ণ বাগচী জেলা শহরের গেটপাড়া এলাকার শরৎ বাগচীর ছেলে।

জানা গেছে, সে রেলস্টেশনে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা