August 14, 2026, 8:07 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সম্বলিত লিফলেট নিয়ে মতলব উত্তর উপজেলা মৎস্যজীবী দল

মতলব উত্তর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরণ করেছে মতলব উত্তর উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে ছেংগারচর বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান লস্কর, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ বেপারী, ছেংগারচর কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা নুরুল হুদা সরকার বাপ্পী, মতলব উত্তর উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম হানিফ, মতলব উত্তর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নুর মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন কুটুম, ছেংগারচর পৌর সভাপতি মোঃ তমিজ বেপারী, মতলব উত্তর সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বাশার ঢালী, সহ সভাপতি মুরাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন খোকন, দপ্তর সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ মানিক বাকাউল, ছেংগারচর পৌর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরশাদ সরাকার, ছেংগারচর সম্পাদক মোঃ আল আমিন, ইসলামাবাদ ইউনিয়ন আহ্বায়ক মোঃ সোহাগ মিয়া, সদস্য সচিব মোঃ আল আমিন, দূর্গাপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন, সহ সভাপতি মোঃ বাদল, প্রচার সম্পাদক মোঃ মুক্তার হোসেন, সদস্য মোঃ আবুল খায়ের, নুর নবী, মোহনপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব সরকার, প্রমুখ।

এসময় মতলব উত্তর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নূর মোহাম্মদ খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন কুটুম এর পরিচালনায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামী দিনে যদি আল্লাহ ক্ষমতায় বসায় তাহলে তিনি ৩১ দফা বাস্তবয়ন করবেন। আমাদের জাতীয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটা অবস্থা হবে যে আর কেউ কখনো কোন অন্যায় করার সাহস পাবে না। এসময় দ্রুত সময়ের মধ্যেও নির্বাচন দেয়ার দাবী জানান তারা।

সমাপনী বক্তব্যে মতলব উত্তর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নুর মোহাম্মদ খান আগামী তিন মাস মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা