October 3, 2026, 10:07 pm
শিরোনামঃ
বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হওয়ার প্রত্যয় এএসপি জাবিরের তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন মতলব উত্তরে গজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের মতবিনিময় চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ দুই শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের জন্মভিটায় শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু মারা গেলেন দুইবারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া আল-কোরআন ও হাদিসের আলোকে শহীদ কে?

তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

মতলব উত্তর (চাঁদপুর):
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তরের ফরাজিকান্দি ইউনিয়নের দক্ষিণ চরমাছুয়া (নয়াকান্দি) গ্রামে আব্দুল মান্নানের স্ত্রীকে তালাক দেওয়া, পরবর্তী পারিবারিক বিরোধ এবং এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ও চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা।

শুক্রবার বিকেলে দক্ষিণ চরমাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাজের সর্বস্তরের মানুষের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এলাকাবাসী অভিযোগ করেন, আব্দুল মান্নান পারিবারিক বিরোধের জেরে তার স্ত্রীকে তালাক দিয়েছেন। পরবর্তীতে ওই দাম্পত্য বিষয়কে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিরোধ তৈরি হয়। তাদের দাবি, এ ঘটনায় সমাজবাসীর কোনো সম্পৃক্ততা নেই। অথচ তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে মামলা করা হয়েছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, তাদের বিরুদ্ধে চাঁদা দাবির যে অভিযোগ করা হয়েছে, সেটিও সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। সংবাদ সম্মেলনে হানিফ বেপারী বলেন, তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে। তিনি এমন কোনো টাকা দাবি করেননি বলে দাবি করেন।

বক্তারা বলেন, আব্দুল মান্নান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে নিজেদের একাধিকবার পারিবারিক বিরোধ হয়েছে। এসব ঘটনায় সমাজবাসী বিভিন্ন সময় বিষয়টি সমাধানের চেষ্টা করেছে। কিন্তু বর্তমানে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন মাধ্যমে মানহানিকর বক্তব্য প্রচার করায় তারা ক্ষুব্ধ।

তারা আরও বলেন, তালাক ও পরবর্তী দাম্পত্য সম্পর্কের বিষয়ে ইসলামী শরিয়াহ অনুযায়ী যে নিয়ম রয়েছে, সে অনুযায়ী বিষয়টির সমাধান চান তারা। একই সঙ্গে আব্দুল মান্নানের মেয়ে ইতি আক্তারের দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তা থেকে সমাজবাসীকে পরিত্রাণ দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফরাজিকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুস সাত্তার মৃধা, জাফর আলী মোল্লা, ইব্রাহিম বেপারী, হানিফ বেপারী, আশ্রাফ আলী, সোবহান ঢালী, কবির বেপারী, মানিক বেপারী, সায়েদ আলী মোল্লা, আরশাদ বেপারী, লোকমান বেপারী ও আমান উদ্দিন ফকিরসহ স্থানীয় কয়েকজন। এ সময় এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এদিকে, এলাকাবাসীর এসব অভিযোগের বিষয়ে আব্দুল মান্নান ও তার স্ত্রীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা