November 28, 2026, 1:08 pm
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

ধর্মপাশায় শিশু ও নারী নির্যাতন মামলার আসামিরা অভিযোগকারীর বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচারের অভিযোগ

রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন অন্তর্গত মুক্তারপুর গ্রামের ইশামনি (১৪) পিতা: মোঃ আলী রহমান এই নাবালিকা মেয়েকে রাস্তায় বা যেখানেই দেখা যেত সেখানে অঙ্গভঙ্গির মাধ্যমে কুপ্রস্তাব দিত একই গ্রামের বাসিন্দ সজীব মিয়া (২১)।

পিতা হাবিবুল্লাহ পরিবারে সদস্যদের জানানো তারা বিয়ের প্রস্তাব দেয়, যেহেতু মেয়ে অপ্রাপ্ত বয়স ও ছেলে চরিত্রহীন বিয়ে দেওয়ার প্রশ্নই উঠে না। অনৈতিক ও কুপ্রস্তাবে রাজী না হওয়ায় দলবদ্ধভাবে ভিকটিম ইশা মনিকে মুখ বেধে মোটরসাইকেল যোগে ছিনতাই করে নিয়ে যায়। এরপর গত ০৫/০২/২০২৫ ইং মোঃশাকিব (২০) পিতাঃ শুকুর আলী গ্রাম দূর্বা কান্দা থেকে উদ্ধার করা হয়। গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসা না হওয়ায় গত ০৩/০৫/২০২৫ ইং নারী শিশু নিযার্তন দমন আইনে ধর্মপাশা থানায় একটি অভিযোগ দাখিল করে। ভিকটিম ইশা মনি নেত্রকোনা পূর্ব কাঠলী আত্মীয় বাড়িতে বেড়াতে গেলে সুরুজ্জামান গং লোক জন নিয়ে এসে অস্ত্র দ্বারা জিম্মি করে নিয়ে যায়। ভিকটিম ইশা মনির স্বর চিৎকার শুনে অটো রিক্সা ফেলে চলে যায়। এ ব্যাপারে নেত্রকোনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ০১/০৭/২০২৫ ই বিজ্ঞ আদালতে একটি অভিযোগ দাখিল করে।

গত ০৫/০৯/২০২৫ ইং সজিব মিয়াকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। এরই ধারাবাহিকতায় আসামীর ভাই রানা মিয়া ফেসবুকে ভিকটিম ইশা মনির নামে অপপ্রচার চালায় এবং প্রাণনাশের হুমকি প্রদর্শন করে।

এ ব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক বলেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিচারের প্রক্রিয়ার প্রক্রিয়াধীন আনা হচ্ছে। এলাকার পরিবেশ অস্থিতিশীল হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সুবিচারের কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা