September 30, 2026, 12:56 pm
শিরোনামঃ
আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

ধ.র্ষণ মামলার আসামিকে ঢাকায় গ্রেফতারের পর চিলমারী মডেল থানায় হস্তান্তর

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে ধ.র্ষণ মামলার আসামীকে ঢাকায় গ্রেফতার করে চিলমারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ এবং র‌্যাব-৪ এর যৌথ অভিযানে, কুড়িগ্রাম জেলার চিলমারী থানার ধর্ষণ মামলার এজাহার ভুক্ত ০১নং আসামীকে গ্রেফতার করেন।

জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটি চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মৌজাথানা (জুম্মা পাড়ায়) এলাকায় নানীর বাড়ী থেকে পড়ালেখা করেন। স্কুল আসা যাওয়ার সময় ধৃত আসামী মানিক মিয়া (২৫) তাকে নানারকম কুপ্রস্তাবসহ প্রায় সময় উত্যাক্ত করে আসছিল। সুযোগ পেয়ে গত ১৯ মে ২০২৫ সন্ধ্যায় আনুমানিক ৭টার সময়, নানীর শয়ন ঘরের ভিতরে ৭ম শ্রেণীতে পড়ুয়া শিশুটিকে একা পেয়ে তাকে জোরপূর্বক ধ.র্ষণ করেন। একই এলাকার ইদ্রিস আলীর পুত্র মানিক মিয়া (২৫)।

পরবর্তীতে ভিকটিমের নানী বাদী হয়ে চিলমারী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং- ০৩, তারিখ-২০/০৫/২০২৫ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১)।

বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে উক্ত মামলার আসামীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে ৩০ মে ২০২৫ তারিখ রাত ১০:২৫ টার সময় র‌্যাব-১৩, রংপুর, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার ক্যাম্প ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ (কবরস্থান রোড) এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ধ.র্ষণ মামলার এজাহারভুক্ত আসামী মানিক মিয়া (২৫), পিতা- ইদ্রীস আলী, সাং- মৌজাথানা জুম্মাপাড়া, উপজেলা-চিলমারী, জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে চিলমারী মডেল থানায় হস্তান্তর করেন।

এ বিষয়ে, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম বলেন, আজ দুপুরে আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা