August 11, 2026, 4:33 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

নির্বাচিত হলে ময়নামতি নামে আলাদা থানা তৈরি করা হবে : শওকত মাহমুদ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেছেন, বুড়িচং উপজেলার গোমতী নদীর পশ্চিম পাশের ৪ ইউনিয়নের মানুষ তাদের কাজের প্রয়োজনে কষ্ট করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে যেতে হয়।

তিনি নির্বাচিত হলে এই ৪ ইউনিয়নের মানুষের সুবিধার্থে ময়নামতি নামে আরেকটি থানা করা হবে।

বৃহস্পতিবার ২১ ডিসেম্বর দিনভর ঈগল প্রতীক নিয়ে বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা কোলে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, গত ১৫ বছরে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নির্বাচিত হতে পারলে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় গ্যাস সংযোগ উচ্চ শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তিনি।

তিনি সকালে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ঐতিহ্যবাহী নিমসার বাজার থেকে প্রচারনা শুরু করেন। বাজারে লিফলেট বিতরণ ও গন সংযোগ শেষে কাবিলা বাজার এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

পরে ইউনিয়নের কোরপাই, পাচকিত্তা, কাবিলা, মনিপুরসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ ও একাধিক পথসভা করেন।

এসময় তিনি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা