September 27, 2026, 5:14 am
শিরোনামঃ
বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন কোরআনে হাফেজ হলেই কি জান্নাত নিশ্চিত ; কোরআনের আলোকে পর্যালোচনা! চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে মতলবে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ পরিবারের বসতঘর, আহত ২

বাগেরহাটে যুবককে  কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করলো প্রতিপক্ষরা

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ

‎বাগেরহাটের কচুয়া উপজেলায় মো. রহমতউল্লাহ শেখ (২৭) নামে এক যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রবিবার বেলা ১১টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের একটি বাগান থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

‎‎গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কচুয়া উপজেলা হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন বলে পরিবার জানিয়েছে। আহত রহমতউল্লাহ কচুয়া উপজেলার চরসোনাকুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

‎আহত রহমতউল্লাহ’র বাবা আব্দুল মতিন জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে কামরুল, ইসরাফিল, ইয়াসিন, ইব্রাহিমসহ কয়েকজন তার ছেলেকে কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন করেছে। দুই পায়ের একটি প্রায় বিচ্ছিন্ন এবং অন্যটিও মারাত্মকভাবে জখম হয়েছে। এছাড়া তার চোখ উঠিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে।

‎কচুয়া উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদাউস জানান, আহতের দুই হাত ও দুই পা গুরুতর জখম হয়েছে। একটি হাত ও একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন, অপর পাটিও প্রায় বিচ্ছিন্ন। এছাড়া চোখ, মাথা ও হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

‎‎কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রহমতউল্লাহকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রহমতউল্লাহ একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় মাদক ও ধর্ষণের মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা