November 26, 2026, 8:33 am
শিরোনামঃ
সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরিদর্শনে শ্রীশ্রী মা মগধেশ্বরী ও শ্যামা মন্দিরের ৫৩তম বার্ষিক মহোৎসব

বিশেষ প্রতিনিধি, চট্রগ্রাম :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ঐতিহ্যবাহী শ্রীশ্রী মা মগধেশ্বরী ও শ্যামা মন্দিরের ৫৩তম বার্ষিক মহোৎসব পরিদর্শন করেছেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী-এর নেতৃবৃন্দ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার পূর্ব গোমদণ্ডী নাথপাড়ায় প্রয়াত হরিপদ সাধুর বাড়িতে আয়োজিত সার্বজনীন শ্রীশ্রী মা মগধেশ্বরী ও শ্যামা মন্দিরের ৫৩তম বার্ষিক পূজা, মহতী ধর্মসভা, অধিবাস কীর্তন ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব পরিদর্শন করেন সংগঠনের প্রতিনিধিরা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তবৃন্দের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক, কবি এবং বোয়ালখালী প্রেসক্লাব-এর সদস্য সাংবাদিক বিপ্লব জলদাস, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাস, উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা শিক্ষক জগন্নাথ নাথ, শিক্ষানুরাগী সজীব নাথ, সজল নাথ, স্বরূপ নাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সাংবাদিক বিপ্লব জলদাস বলেন, ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে সমাজে পারস্পরিক সম্প্রীতি ও হৃদ্যতা বৃদ্ধি পায়। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে; হিংসা-বিদ্বেষ দূরীভূত করতে সহায়তা করে। তিনি আরও বলেন, ধর্মীয় অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যাওয়ার এক অনন্য প্রেরণা, যা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাবাহক হিসেবে কাজ করে।

উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের ন্যায় এবারও নানা ধর্মীয় আচার, কীর্তন ও মহানামযজ্ঞের মধ্য দিয়ে মহোৎসব উদযাপিত হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে এক আনন্দঘন ও পবিত্র পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা