August 15, 2026, 10:56 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বুড়িচংয়ে চুরি ডাকাতি ও মাদক মামলার ৬ আসামী গ্রেফতার!

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি,ডাকাতি ও মাদক মামলার এবং ওয়ারেন্টভূক্ত ৬আসামীকে গ্রেফতার করেছে।

গত ২৭ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে এসআই নুরুল ইসলাম-১, এসআই নুরুল ইসলাম-২, এসআই জিয়াউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর এলাকা এবং একই উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি,ডাকাতি,মাদক মামলা ও ওয়ারেন্টভূক্ত ৬আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীরা হলো-কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের জালাল এর ছেলে মেহেদী হাসান (২৫),ফরিদ মিয়ার ছেলে রবিউল হাসান (২২),তাজুল ইসলামের ছেলে দেলোয়ার (৩০) একই উপজেলার ষোলনল ইউনিয়নের কোশাইয়াম গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম (২৩), শাহদৌলতপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে রেজাউল করিম (২৬) ও দিনাজপুর জেলার বিরল থানা মোহনপুর গ্রামের খলিল আলীর ছেলে খোকন আলী (২৮)।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক বলেন,গতকাল ২৮ ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় আটককৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া বুড়িচং থানা এলাকায় চুরি,ডাকাতি ও মাদক ব্যবসা বন্ধ করার জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা