October 1, 2026, 7:58 pm
শিরোনামঃ
আল-কোরআন ও হাদিসের আলোকে শহীদ কে? মা ইলিশ রক্ষা : নিষেধাজ্ঞার পাশাপাশি জেলেদের বাঁচানোর দায়িত্বও চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দ্রব্যমূল্য : বাজার নিয়ন্ত্রণে শুধু অভিযান কি যথেষ্ট? চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে অনুদান ও সনদ বিতরণ বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ ; দুটি পদই শূন্য, চোখের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বা খুলনায় ছুটছেন রোগীরা

বুড়িচংয়ে ডাকাতের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু!

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামে ডাকাতের হামলায় এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।

গতকাল শনিবার রাতে আবিদপুর উত্তর পাড়া পাটোয়ারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক ওই এলাকার  মোঃ হাবু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে আবিদপুর গ্রামে একদল ডাকাত হানা দেয়। এ সময় রফিক ডাকাত দেখে চিৎকার করে। এতে গ্রামবাসী সজাগ হলে ডাকাতদল পালিয়ে যায়। তবে ডাকাত পালিয়ে গেলেও সে সময় রফিককে খুঁজে পায়নি গ্রামবাসী

আজ রোববার সকালে স্থানীয়রা পার্শ্ববর্তী বেগুন ক্ষেতের পাশ থেকে রফিকের মরদেহ উদ্ধার করে।  স্থানীয়দের ধারণা ডাকাতদের দেখে ফেলায় রফিককে হত্যা করা হয়।

এ বিষয়ে নিহতের বাবা হাবু মিয়া জানান, গতকাল রাত বারোটার সময় আমার ভাইয়ের বাড়িতে ডাকাতের আক্রমণের খবর শুনে আমার ছেলে সহ আমরা বাড়ি থেকে বের হই।

ডাকাত চলে গেলে সকলে বাড়ি ফিরলেও আমার ছেলে আর রাতে বাড়ি ফিরিনি। খোঁজাখুঁজি করে আমরা ঘুমিয়ে পড়ি, সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বেগুন খেতে আমার ছেলের মরদহ দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে খবর দেয়। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে৷ ময়না তদন্তের জন্য মরদেহ কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা