August 11, 2026, 9:03 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

ভারতে অনুপ্রবেশকালে কসবা সীমান্তে ১ জন  মানব চোরাচালানী আটক

মোঃ আবদুল্লাহ, বুড়িচং(কুমিল্লা)প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হাফপুর সীমান্তে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ কসবা বিওপির টহল টিম অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে ১ জন বাংলাদেশী মানব চোরাচালানীকে আটক করেছে ৬০ বিজিবি।

গত ২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ কসবা বিওপির টহল দল তাকে আটক করে।

আটককৃত ব্যক্তি হলেন কুমিল্লা বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের রনাইতলা গ্রামের মৃত মতিলাল চক্রবর্তীর ছেলে বিপ্লব চক্রবর্তী (৩৫)

বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।

প্রেস রিলিজে জানা যায়, সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৩৯/১১-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কসবা উপজেলার হাফপুর নামক স্থানে  বাংলাদেশী মানব চোরাচালানী  পাসপোর্টবিহীন বাংলাদেশ হতে ভারতে প্রবেশের প্রাক্কালে বিজিবি টহল দল তাকে আটক করে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অজ্ঞাত ২/৩ জন বাংলাদেশী নাগরিককে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে পাচারে সহায়তা করার জন্য গমনামন করছিল। আটককৃত বাংলাদেশী মানব চোরচালানীকে পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা