November 27, 2026, 11:42 am
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোটদানের নিশ্চয়তা দেবে বিএনপি : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

কুমিল্লা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। সেই ভোটের ব্যবস্থা করেছেন আমাদের নেতা তারেক রহমান। দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই পরিবেশ বিএনপি সৃষ্টি করবে।

শনিবার (৪ অক্টোবর) সকালে চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপি জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর ড্যাব এর সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, আমি যেহেতু স্বাস্থ্য সংস্কার কমিটির সাথে যুক্ত আছি, যদি সুযোগ পাই এবং দল থেকে মনোনয়ন দান করা হয়, তবে নির্বাচিত হয়ে মতলবের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে আমূল পরিবর্তন এনে মতলবকে একটি মডেল হিসেবে গড়ে তুলব।

তিনি আরো বলেন, মতলব একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীর এলাকা। এখানে কোন চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসন বা দলকে জানান। বিএনপি কখনোই চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের সাথে আপোষ করবে না।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হক জিতু’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. বশির আহাম্মদ খান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইন্জিনিয়ার জাকির হোসেন প্রমুখ।

মেডিকেল ক্যাম্পে ৭০০ এর বেশি মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা