October 1, 2026, 6:04 pm
শিরোনামঃ
আল-কোরআন ও হাদিসের আলোকে শহীদ কে? মা ইলিশ রক্ষা : নিষেধাজ্ঞার পাশাপাশি জেলেদের বাঁচানোর দায়িত্বও চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দ্রব্যমূল্য : বাজার নিয়ন্ত্রণে শুধু অভিযান কি যথেষ্ট? চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে অনুদান ও সনদ বিতরণ বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ ; দুটি পদই শূন্য, চোখের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বা খুলনায় ছুটছেন রোগীরা

মতলবের ধনাগোদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার!

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে।

আজ রবিবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কালীর বাজার সংলগ্ন ধনাগোদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেন বেলতলী নৌ-পুলিশ।

জানা যায়, রবিবার দুপুরে দাউদকান্দি উপজেলার বাজার খোলার এক পথচারী শ্রীরায়েরচর ব্রীজ থেকে দেখেন নদীতে একটি লাশ ভাসছে। সে বিষয় টি পুলিশ কে অবহিত করেন।

খবর পেয়ে মতলব উত্তর উপজেলার বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মিঠুন বালা, এএসআই মানিক সহ সঙ্গীয় ফোর্স টলার যোগে শ্রী রায়েরচর ব্রীজ সংলগ্ন নদীতে খুজতে থাকে। কালির বাজার লঞ্চঘাটের দক্ষিণ সন্ধ্যায় দিকে ধনাগোদা নদীর মাঝখানে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। পুলিশ ধারনা যুবকের বয়স আনুমানিক ২৪/২৫ হবে। লাশে শরীরে পচন ধরেছে। এখনও যুবকের পরিচয় পাওয়া যায়নি।

বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মুজাম্মেল হক পিপিএম জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা