September 29, 2026, 1:19 pm
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

মতলবের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ; গ্রেপ্তার ৯

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১টি বাল্কহেড এবং ৭টি ড্রেজারসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ষাটনল ও কালীপুর সংলগ্ন এলাকার মেঘনা নদীতে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, মো. রায়হান (৩১), মো. নাহিদ (২৪), মো. কাওছার সরদার (২৬), মো. হাফিজ (৪৮), মো. সোহাগ (২৯), রাতুল (২৫), জসিম (৫০), সোহাগ (২৪) ও আরিফ (২৭)।

বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ মুজাম্মেল হক বলেন, উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মতলবের সীমানায় বালু উত্তোলন করে। খবর পেলে দুপুরে মতলব উত্তরের ষাটনল এলাকায় যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি বাল্কহেড এবং ৭টি ড্রেজারসহ ৯ জনকে গ্রেপ্তার করা করি।

তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলার প্রস্তুতি চলছে। ড্রেজার ও বাল্কহেড ও স্পিডবোট মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে ৯জনকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা