August 15, 2026, 10:56 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলবের মেঘনা নদীতে পাঙ্গাশ রক্ষায় অবৈধ চাই ও বেহুন্দি জাল ধ্বংস

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ২টি চাই ও ৫টি রাক্ষসী বেহুন্দি জাল ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের নেতৃত্বে মেঘনা ও ধনাগোদা নদীতে অভিযান পরিচালনা করে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ২টি চাই ও ৫টি রাক্ষসী বেহুন্দি জাল জব্দ করা হয়। পরবর্তীতে ষাটনল বাবুর বাজার এলাকায় নদীর তীরে এ অবৈধ চাই ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

মতলব উত্তর উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, কোনোক্রমেই অবৈধ ফাঁদ ও জালসহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য জাল ব্যবহার করতে দেওয়া হবে না। এসব জাল ব্যবহার করে মাছের ডিম পর্যন্ত তুলে ফেলা হচ্ছে এবং দেশের স্বার্থে, দেশের সম্পদ রক্ষার স্বার্থে মৎস্য সম্পদ উন্নয়নের স্বার্থে অবৈধ জালের বিস্তার অবশ্যই রোধ করতে হবে। অভিযানের পর জব্দকৃত চাই ও জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযানে উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাসের নেতৃত্বে বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ফোর্স উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা