November 28, 2026, 1:14 pm
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

মতলবে হাতপাখা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী’র পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করা হচ্ছে।

আজ রবিবার (২৭ জুলাই) সকাল ৯টায় মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌরসভার জোড়পুল বাজার এলাকায় প্রার্থীর পক্ষে প্রচারপত্র (লিফলেট) বিতরণ করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলার নেতৃবৃন্দ।

প্রচার অভিযানে নেতৃত্ব দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলার সভাপতি হাফেজ রাসেল আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়নপুর পৌরসভার প্রচার সম্পাদক মাওলানা ওমর বিন শামস, পৌরসভার ৪নং ওয়ার্ড সভাপতি মাওলানা আল আমিন সাইফী কাশিমপুরী,সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জনসাধারণের মাঝে প্রার্থীর বার্তা পৌঁছে দিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা