August 14, 2026, 3:23 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরের দূর্গাপুর ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

মমিনুল ইসলাম:

আসন্ন ঈদুল-আযহা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে।

শনিবার (২৪ মে ২০২৫) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসমত আলী প্রধান।

উদ্বোধনী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্যানেল চেয়ারম্যান বলেন, অসহায় ও দুস্থ পরিবারগুলো যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে, সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। এই চাল বিতরণের মাধ্যমে তারা কিছুটা হলেও উপকৃত হবে এবং ঈদের আনন্দে শামিল হতে পারবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা করিম আহমেদ দিপু, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. মিজানুর রহমান, ইউপি সদস্য মানিক মিয়াজী, সিদ্দিক মিয়াজী, সবুজ মিজি, মোহাম্মদ আলী এবং সংরক্ষিত মহিলা সদস্য আসমা আক্তার ও অলিফা বেগম।

এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা