November 27, 2026, 11:18 am
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

মতলব উত্তরে আসছেন কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ; এলডিপির কর্মী সমাবেশে যোগ দেবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আগামীকাল শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র বিশাল কর্মী সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের স্বাধীনতার সূচনালগ্নের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধের বীর সেনানী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট বীর বিক্রম ড. কর্নেল (অব.) অলি আহমদ।

বিকেল ২টায় নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।  বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের বিএনপি জোটের মনোনয়ন প্রত্যাশী ও এলডিপি’র যুগ্ম মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী। সমাবেশে আরও বক্তব্য রাখবেন এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মতলব উত্তর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি মো. আলাউদ্দিন প্রধান, সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক মো. মহিব উল্লাহ খোকন।

সমাবেশেকে ঘিরে মতলব উত্তরের নন্দলালপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে এলাকা সেজেছে বর্ণিল সাজে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় নেতারা জানান, এই কর্মী সমাবেশের মাধ্যমে মতলব উত্তরে এলডিপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং আগামী জাতীয় নির্বাচনে দলের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা