September 30, 2026, 12:56 pm
শিরোনামঃ
আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

মতলব উত্তরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) দুপুরে সাদুল্যাপুর গ্রামের মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই মো. জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।

এ সময় মাদক কারবারি মো. হানিফ ও মো. হাসান কে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা আসামি আমিয়াপুর মোল্লা বাড়ির মৃত ওহাব মোল্লার ছেলে মো. হানিফ (৪২) এবং সাদুল্যাপুর নতুন বাড়ির মো. মিরাজের ছেলে মো. হাসান (৪২)। এসময় তাদের হেফাজত থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় মতলব উত্তর থানায় এফআইআর নং-২৭, তারিখ ১০ আগস্ট ২০২৫; জি আর নং-৪৯২/২৫; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, মাদক আমাদের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা