চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা ছেংগারচর বাজারের চরমোনাই মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই মাঠে এসে শেষ হয়।
বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে জনগণ কোনো প্রহসনের নির্বাচন মেনে নেবে না। একই সঙ্গে গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবি জানান তারা।
নেতারা আরও বলেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে। বিচার কার্যক্রম চলাকালীন এই দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলার সভাপতি হাঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ডালিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন, আবদুল বাতেন ফরাজি পৌর সভাপতি গাজী মোঃ এমদাদুল হক মানিক সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম বেপারী বিক্ষোভ মিছিলটি ছেংগারচর বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে গুরে মতলব উত্তর থানার সামনে এসে দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন দোয়া পরিচালনা করেন মাওলানা আতাউল্লাহ মহসিন সভাপতি মতলব উত্তর মুজাহিদ কমিটি এছাড়াও
মিছিল ও সমাবেশে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।