October 1, 2026, 3:04 pm
শিরোনামঃ
দ্রব্যমূল্য : বাজার নিয়ন্ত্রণে শুধু অভিযান কি যথেষ্ট? চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে অনুদান ও সনদ বিতরণ বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ ; দুটি পদই শূন্য, চোখের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বা খুলনায় ছুটছেন রোগীরা আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মতলব উত্তরে এতিমদের জন্য বরাদ্দ জাটকা লুট করলেন আড়তদারেরা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুস্থ ও এতিমদের জন্য বিতরণ করা জব্দকৃত জাটকা মাছ লুট করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে।

উপজেলার আমিরাবাদ এলাকায় বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জাটকা রক্ষায় পরিচালিত এক অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে আমিরাবাদ ও দশানী বাজার থেকে প্রায় ৭০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। পরে সেগুলো হাজীপুর ও ফরাজীকান্দি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়, যাতে সেগুলো এতিম ও দুস্থদের মধ্যে বিতরণ করা যায়।

তবে সন্ধ্যায় মাছ বহনকারী শিক্ষক ও এতিমরা আমিরাবাদের বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে স্থানীয় মাছ ব্যবসায়ী আবুল প্রধান, আরিফ গাজী, সেরু প্রধানিয়া ও দেলু বেপারীসহ আরও কয়েকজন তাঁদের পথরোধ করে মাছ লুট করে নিয়ে যান বলে অভিযোগ ওঠে।

হাজীপুর মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও ফরাজীকান্দি মাদ্রাসার শিক্ষক মো. আল আমিন জানান, আড়তদাররা হুমকি-ধমকি দিয়ে তাঁদের কাছ থেকে মাছ ছিনিয়ে নেয়। তাঁরা বাধা দিলেও আড়তদাররা কর্ণপাত করেননি। ঘটনাটি তাৎক্ষণিকভাবে উপজেলা মৎস্য কর্মকর্তা ও ইউএনওকে জানানো হয়েছে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্তদের মধ্যে আবুল প্রধান, আরিফ গাজী ও সেরু প্রধানিয়ার ফোন বন্ধ পাওয়া যায়। তবে অভিযুক্ত দেলু বেপারী ফোনে বলেন, আমরা ভুল করেছি। মাছ লুট করা উচিত হয়নি।

মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ঘটনার তদন্ত চলছে। মাছ উদ্ধারে মৎস্য কর্মকর্তা ও থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এতিমদের জন্য বরাদ্দকৃত মাছ লুট হওয়া অত্যন্ত দুঃখজনক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা