October 1, 2026, 7:57 pm
শিরোনামঃ
আল-কোরআন ও হাদিসের আলোকে শহীদ কে? মা ইলিশ রক্ষা : নিষেধাজ্ঞার পাশাপাশি জেলেদের বাঁচানোর দায়িত্বও চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দ্রব্যমূল্য : বাজার নিয়ন্ত্রণে শুধু অভিযান কি যথেষ্ট? চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে অনুদান ও সনদ বিতরণ বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ ; দুটি পদই শূন্য, চোখের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বা খুলনায় ছুটছেন রোগীরা

মতলব উত্তরে এসএসসি পরীক্ষায় নকল করার অপরাধে ১ পরীক্ষার্থী বহিষ্কার

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ১পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে গনিত পরীক্ষা চলাকালে নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম।

নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পরীক্ষার্থী সুমাইয়া আক্তার লিয়া, রোল নম্বর ১৮০৫২৪, রেজি: নং ২২১৮৬৭৩৩০৫ কে কেন্দ্রে দায়িত্ব পালনকালে ম্যাজিস্ট্রেট কক্ষ পরিদর্শনকালে ওই পরীক্ষার্থীকে নকলসহ হাতেনাতে ধরে ফেলেন এবং তাকে বহিষ্কারের নির্দেশ দেন।

নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মো. তাইজুল ইসলাম জানান, পরিক্ষার কেন্দ্রে সুন্দর, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে আমরা কাজ করছি। কিন্তু আজকের ঘটনাটি একটু ভিন্ন ধরনের। ওর কাছে অন্য কাগজ ছিল।

তিনি আরও জানান, বহিস্কৃত এ পরীক্ষার্থী এবছর আর পরীক্ষায় অংশ নিতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা