August 15, 2026, 7:00 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে এসএসসি পরীক্ষায় ৮৩ জন এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তরে এসএসসি ২০২৫ সালের পরীক্ষায় ৮৩ জন এ+ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকালে মরহুম মোখলেছুর রহমান সরকার স্মৃতিরক্ষা বৃত্তি–২০২৫ ও শিক্ষানুরাগী মো. মাহবুব-ই-রাব্বানীর উদ্যোগে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বেনজির আহমেদ মুনসীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কবির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম, শিক্ষানুরাগী মো. মাহবুব-ই-রাব্বানী, সিনিয়র শিক্ষক আব্দুল হক, মতলব উত্তর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কবি নুর মোহাম্মদ খান, অভিভাবক ও সহকারী অধ্যাপক কামরুন্নাহার, শিক্ষানুরাগী মো. কামরুজ্জামান, সার্জেন্ট (অব.) সহিদুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল ভালো ফল করলেই হবে না, দেশের সৎ ও যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠাই মূল লক্ষ্য হওয়া উচিত। শিক্ষা মানুষের জীবনে আলোকবর্তিকা হিসেবে কাজ করে, তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষাকে কাজে লাগাতে হবে। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য উৎসাহ দেন।

অনুষ্ঠানে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে মো. আবু সাঈদ ও সামিয়া আক্তার অনুভূতি ব্যক্ত করেন। তারা বলেন, এ সংবর্ধনা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে দেশের জন্য ভালো কিছু করার অনুপ্রেরণা জুগিয়েছে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক, বই ও পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা