September 30, 2026, 3:45 pm
শিরোনামঃ
আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

মতলব উত্তরে কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলন ; হুমকির মুখে ফসলি জমি!

মমিনুল ইসলাম:
Oplus_131072

মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন ও বাগানবাড়ি ইউনিয়নের মাঝামাঝি স্থান পাহারের চক এবং ইছাখালী বিলে আবাদি কৃষি জমিতে অবৈধ মিনি ড্রেজার দিয়ে ফসলি জমি ধ্বংস করে, অবৈধভাবে বালু উওলোন করছেন মিঠুরকান্দি গ্রামের সাইফুল মিয়া।

মিনি ড্রেজার দিয়ে চলছে তার অবৈধ বালু উত্তোলনের ব্যবসা। সে সারা বছরই অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

বিশাল আবাদি জমি নষ্ট করে ড্রেজিং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সাইফুল। এতে পার্শ্ববর্তি জমিগুলো নষ্ট হচ্ছে বলে দাবি করেছেন পার্শ্ববর্তী সব জমির মালিকরা।

জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বাগানবাড়ি ও দূর্গাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষি জমিতে ও ঝুঁকিপূর্ণ কিছু স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো অসাধু ব্যবসায়ী ও ড্রেজারের মালিক মো. সাইফুল। সে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মিনি ড্রেজিং দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে চলছে।

এ বিষয়ে ড্রেজার মালিক মো. সাইফুল জানান, আমি নিয়ম মেনেই জমিতে ড্রেজিং করে বালু উত্তোলন করতেছি।

মতলব উত্তর সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা