November 22, 2026, 8:10 pm
শিরোনামঃ
শেনজেনে ট্রাম্প, শি জিনপিং ও পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক, পারমাণবিক ঝুঁকি কমানো নিয়ে আলোচনা রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত, ঐতিহাসিক রায় সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনার কথা বললেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিএনপির সঙ্গে যুগপৎ আওয়ামী লীগবিরোধী কর্মসূচি থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করল জামায়াত সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী হাম-সদৃশ উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৫২ ডিজিটাল কনটেন্টে জ্ঞান ও ইতিবাচক চিন্তার প্রসারে শেখ মোহাম্মদ জাকারিয়া সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু, বসবেনা কোন মেলা ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য প্রধানমন্ত্রীর, তৈরি হবে ২৫ হাজার নতুন উদ্যোক্তা চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন রকেট তৈরির রা.সায়নিক, ইন্দোনেশিয়ায় আটক; দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ

মতলব উত্তরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

মতলব উত্তর প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মতলব উত্তরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে (২জানুয়ারি) শুক্রবার বিকেলে নতুন বাজারে রুহের মাগফেরাত কামনায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।

ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপি সভাপতি ইয়াছিন মোল্লার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার, জেলা যুবদলের সাবেক সদস্য দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা আব্দুল লতিফ প্রধান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন রনি, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহম্মেদ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লালু, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল বাশার ছগির, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির।

আলোচনা পর্বে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের জন্য তাঁর অবদান স্মরণ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেত্রী ছিলেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।

আলোচনা শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এ ছাড়া দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল খালেক মিনু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ বিল্লাল প্রধান, বিএনপি নেতা সোহরাব প্রধান, ফরাজীকান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহ্ ইমরান, যুবদল নেতা রাসেল মল্লিক, খোরশেদ আলম জিন্টু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম রনি, শ্রমিকদল নেতা কাউসার, শরীফ, খোকন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা