September 30, 2026, 2:05 pm
শিরোনামঃ
আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

মতলব উত্তরে গৃহবধূর আত্মহত্যা

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্বামীর পাঠানো টাকা ও স্বর্ণালংকার অন্যকে ধার দেওয়াকে কেন্দ্র করে গৃহবধূ মালঞ্চ বেগম পারভীন (৪০) আত্মহত্যা করেছেন।

রবিবার (১০ আগস্ট) সকাল অনুমান ৬টা ৩০ মিনিটে ইসলামাবাদ ইউনিয়নের জঙ্গল ইসলামাবাদ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী বিদেশে থাকাকালীন পাঠানো টাকা ও স্বর্ণালংকার অন্যকে ধার দেওয়ার বিষয়ে স্বামীর জিজ্ঞাসাবাদে হতাশ হয়ে মালঞ্চ বেগম নিজ শয়নকক্ষে পরিবারের অগোচরে চাল সংরক্ষণের কেরির ট্যাবলেট (কীটনাশক) সেবন করেন। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর চাঁদপুর সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাবুর হাট বাজারে দুপুর ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মৃত মালঞ্চ বেগম স্থানীয় মৃত হারুন অর রশিদ ও রুপজান বেগমের কন্যা এবং মো. মিন্টু পাটোয়ারীর স্ত্রী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা