September 29, 2026, 10:01 am
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

মতলব উত্তরে ডাকাতি মামলার লুণ্ঠিত মালামাল উদ্ধার’সহ ডাকাত গ্রেপ্তার

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ ডাকাতির মামলার লুণ্ঠিত মালামালসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।

গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের দিকনির্দেশনায় ও মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. জাফর আহমেদ ও এএসআই মনির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ডাকাতি মামলার (এফআইআর নং-৮১, তারিখ- ২৯ আগস্ট ২০২৫; জি আর নং-৫৪৬; দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৫/৩৯৭ ধারা) লুণ্ঠিত একটি কালো রঙের বিদেশি টর্চলাইট উদ্ধার করে। একইসঙ্গে দীর্ঘদিন পলাতক থাকা আসামি এখলাসপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. ফিরোজ বাবু (৩৫) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফিরোজ বাবু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলারও পরোয়ানাভুক্ত আসামি। এর মধ্যে একটি মামলায় (এফআইআর নং-১৮/২৮৯, তারিখ-২১ ডিসেম্বর ২০২১; জি আর নং-২৮৯) তিন বছরের সশ্রম সাজা প্রাপ্ত এবং অন্য মামলায় (এফআইআর নং-১১/১৪৬, তারিখ-০৬ জুলাই ২০২১; জি আর নং-১৪৬) গ্রেপ্তারকৃত পরোয়ানা মূলে পলাতক ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামি ফিরোজ বাবুকে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি রবিউল হক। তিনি বলেন, ডাকাতি মামলার লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি ফিরোজ বাবুকে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় আমরা সন্তুষ্ট। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে মতলব উত্তর থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে থাকবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা