August 15, 2026, 12:03 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে তারুন্যর উৎসব উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতার উদ্বোধন!

মমিনুল ইসলাম:

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানকে ধারন করে চাঁদপুরের মতলব উত্তরে তারুণ্যের উৎস উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতার উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা সংলগ্ন মাঠে পরিস্কার পরিচ্ছন্নতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

এ কাজে অংশ গ্রহণ করেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা, অফিসার ইনচার্জ ও শিক্ষার্থীরা।

উপজেলা কমপ্লেক্সের সামনে সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা হাতে ঝাড়ু নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ গ্রহণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, সড়কে ময়লা আবর্জনা পরিষ্কার  রাখতে এবং ভবিষ্যতে অপরিচ্ছন্ন পরিবেশে রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন উপজেলার গড়ে তোলার পাশাপাশি, বিভিন্ন জায়গা পরিষ্কার করা হয় এবং নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলতে সকলের উদ্বুদ্ধ সচেতনতা সৃষ্টি করা হয়।

উপজেলা প্রশাসন ও এলজিআরডির যৌথ সহযোগিতায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা পরিচালনা করে। রাস্তার দুই পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন তারা।

এমন উদ্যোগের প্রশংসা করেছেন সর্বস্তরের জনগণ।

পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা, নির্বাহী প্রকৌশলী মনির হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম, একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সজিব চন্দ্র সরকার, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা আতিকুর রহমানসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা