October 1, 2026, 3:04 pm
শিরোনামঃ
দ্রব্যমূল্য : বাজার নিয়ন্ত্রণে শুধু অভিযান কি যথেষ্ট? চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে অনুদান ও সনদ বিতরণ বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ ; দুটি পদই শূন্য, চোখের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বা খুলনায় ছুটছেন রোগীরা আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মতলব উত্তরে পরিত্যক্ত অবস্থায় মিলল ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যাক্ত ঝোপঝাড় থেকে ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) সকালে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

থানা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাত আড়াইটার দিকে মতলব উত্তর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. রবিউল হোসেন টহল ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সাদুল্ল্যাপুর ইউনিয়নের নয়াকান্দি বেরিবাদ সংলগ্ন ব্রীজের গোড়ায় ঝোপঝাড়ের ভিতরে বাজারের প্লাস্টিকের ব্যাগে বিশেষভাবে রক্ষিত ম্যাগজিন সহ ১টি সক্রিয় বিদেশী পিস্তল উদ্ধার করে।

থানা সূত্রে আরও জানা যায়, উদ্ধার পিস্তলটি ইন্ডিয়ার তৈরি যার গায়ে ইংরেজিতে মেড ইন ইন্ডিয়া লেখা আছে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা