September 30, 2026, 4:28 pm
শিরোনামঃ
আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

মতলব উত্তরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা!

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

পারিবারিক কলহের জের ধরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের দক্ষিণ সানকিভাঙ্গা গ্রামে সেলিনা বেগম (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

বুধবার (১ জানুয়ারি) দুপুর নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেলিনা বেগম সানকিভাঙ্গা গ্রামের মো. রাসেলের স্ত্রী, ৭বছরের ফাতেমা নামে একটি কন্যা সন্তান রয়েছে। তার বাবার নাম মো. নজরুল ইসলাম।

জানা যায়, ৮ বছর আগে সেলিনা বেগম তার স্বামী মো. রাসেল এর সাথে বিবাহ হয়। তারপর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই কথা কাটাকাটি সহ ঝগরা বিবাদ হয়। বুধবার সকালে আবার কাটাকাটি হলে স্বামী মো. রাসেল তাকে মারধর করে। সেই অপমান সইতে না পেরে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সেলিনা বেগম।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা