September 28, 2026, 7:55 am
শিরোনামঃ
নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন

মতলব উত্তরে প্রবাসীর ফাঁকা ঘর ভেঙে স্বর্ণ-ফ্রিজসহ মূল্যবান সামগ্রী চুরি

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের নজর মোহাম্মদ কান্দি গ্রামের এক প্রবাসীর ঘরে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে।

গত ৭ ডিসেম্বর শনিবার গভীর রাত থেকে ৮ ডিসেম্বর ভোরের মধ্যে অজ্ঞাত চোরের দল ঘরের তালা ভেঙে প্রায় ৬ লাখ টাকার স্বর্ণালংকার ও আসবাবপত্র নিয়ে পালিয়ে যায়।

সরজমিনে গিয়ে প্রবাসী মোস্তফা কামালের স্ত্রী মিনারা আক্তার অনামিকা সাংবাদিকদের জানান, স্বামী তিন বছর ধরে বিদেশে থাকার কারণে দুই সন্তান নিয়ে তিনি ঢাকায় থাকেন। তাদের একলা বাড়ি হওয়ায় গত কোরবানি ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন; এরপর আবার ঢাকায় চলে যান।

তিনি বলেন, বাড়ির পাশের নাসিমা আপা আমাকে ফোন দিয়ে বলে ঘরের তালা ভাঙা। খবর পেয়ে সকালে এসে দেখি সব দরজা খোলা, আলমারি লন্ডভন্ড, ক্যাবিনেট ভাঙা। প্রায় সাত-আট লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।

মিনারা আক্তার আরও অভিযোগ করেন, তার শ্বশুরবাড়ির সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ থাকায় তিনি ধারণা করছেন পারিবারিক বিবাদের জের ধরে কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারে। তবে কাউকে প্রত্যক্ষভাবে না দেখায় তিনি থানায় অজ্ঞাতনামা চোর বা চোরেরা উল্লেখ করে অভিযোগ দায়ের করেন।

থানায় দাখিল করা অভিযোগ থেকে জানা যায়, ৭ ডিসেম্বর রাত ১০টার পর থেকে ৮ ডিসেম্বর ভোর সাড়ে ৪টার মধ্যে চোরেরা বসতঘরের তালা ভেঙে ২ ভরি ১৪ আনা স্বর্ণালংকার, ১টি ফ্রিজ, ১টি ওয়াশিং মেশিন, ১টি ওভেন, রাইসকুকার, প্রেসারকুকার, আয়রন, কাপড়চোপড়’সহ  মোট ৫ লক্ষ ৯৭ হাজার টাকার জিনিসপত্র চুরি হয়েছে।

এ বিষয়ে ওসি তদন্ত প্রদীপ মণ্ডল জানান,  ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।  অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছে। পারিবারিক বিবাদসহ সব দিক মাথায় রেখে তদন্ত চলছে। চুরির ঘটনার সঙ্গে যারা জড়িত থাকুক না কেন, প্রমাণ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা