September 29, 2026, 12:41 pm
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

মতলব উত্তরে ফিসারী থেকে জোরপূর্বক ১২লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় রাতের আঁধারে মৎস্য ফিসারীতে জাল ফেলে জোরপূর্বক ১২ লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল রবিবার (১৩ এপ্রিল) ভোর সাডে ৩ টার সময় উপজেলার জহিরাবাদ ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের পানি উন্নয়ন বোর্ডের ফিসারীকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে।

জানা যায়, এখলাছপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.কবির হোসেন তার দলবল নিয়ে রাতের আঁধারে জহিরাবাদ ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের নেদামদী মৌজায় পানি উন্নয়ন বোর্ডের ফিসারীতে রাতের আঁধারে ফিসারীর মালিককে না জানিয়ে মাছ শিকার করতে গেলে স্থানীয় জনতা খবর পেয়ে তাকে গণপিটুনি দেন।

খবর পেয়ে তার পরিবারের লোকজন  কবির হোসেনকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান৷

মৎস্য ফিসারীর রক্ষণাবেক্ষণকারী জামাল মিয়াজি জানান, এই ফিসারীটি আমার জেঠাতো ভাই বাচ্চু মিয়াজির নামে লিজ আছে। আমি দেখাশোনা করি। গত দুইমাস যাবৎ কবির হোসেন ফিসারীটি দখলের চেষ্টা করে। পরে আমি তার বিরুদ্ধে থানায় একটি জিডি করি। পরবর্তীতে কবির আর এই ফিসারীতে ঝামেলা করবে না বলে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেয়। আমিও জিডি প্রত্যাখ্যান করি। এর পরেও প্রায় সময় কবির হোসেন রাতের আঁধারে ফিসারীতে থেকে মাছ ধরে নিয়ে যেতো ৷

তারই ধারাবাহীকতায় পূর্বপরিকল্পিতভাবে রবিবার রাতে কবির হোসেন তার লোকজন নিয়ে ফিসারিতে  মাছ ধরতে গেলে খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে মাছ ধরতে বাধা প্রধান করলে এক পর্যায়ে কবির হোসেন তাদের প্রতি চওড়া হয়েউঠেন এবং জোরপূর্বক মাছ ধরার চেষ্টাকরলে কবির হোসেন কে স্থানীয় এলাকাবাসী গণপিটুনি দেয়। এবং এ সময় কবির হোসেনের লোকজন স্থানীয়দের মারধর করেন  এবং আমার ফিসারী থেকে প্রায় ১২ লক্ষ টাকার মাছ ধরে নিয়েযান ৷

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন জানান, কবির হোসেন এর আগে কয়েকবার এই ফিসারী দখলের চেষ্টা করেছে। তার বিরুদ্ধে কিছুদিন আগেও থানায় সাধারণ ডায়েরি হয়েছিল। ঐ সময় সে আর এই ফিসারী নিয়ে আর কোন ঝামেলা করবে না এমন স্বীকারউক্তি দিলে জামাল হোসেন মিয়াজি আপোষ মীমাংসা করে বিষয়টি সামাজিকভাবে সমাধান করে ৷

রবিবার ভোর রাতে কবির হোসেন পুনরায় পূর্বপরিকল্পিতভাবে  তার লোকজন নিয়ে রাতের আঁধারে ঐ ফিসারীতে মাছ ধরতে গেলে লোকজন খবর পেয়ে তাকে উত্তম মাধ্যম দিয়েছেন বলে আমি শুনিছি ৷

জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাম গাজী সেলিম মিয়া জানান, কবির হোসেনের বাড়ীতে গিয়ে কাউকে পাওয়া যায়নি ৷

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, এ ঘটনায় মতলব উত্তর থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। একজন আটক আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা