November 27, 2026, 2:06 pm
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

মতলব উত্তরে বরোপিট নিয়ে দ্বন্দ্ব ; প্রতিপক্ষের বাড়িতে হামলা লুটপাট!

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বরোপিট (ফিসারী) নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার (৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই গ্রামের আলী আরশাদ প্রধানের ছেলে আনিছ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগে কৃষ্ণপুর গ্রামের গণি প্রধানের ছেলে রাহাত, জাহিদ, উত্তর লুধুয়ার আকাশ, গজরা গ্রামের মামুন মনির ও জিহাদ সহ আরো অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামী করা হয়েছে।

সরেজমিনে আলী আরশাদের স্ত্রী জয়নব বেগম, ছেলে আনিছ ও মাহফুজ বলেন, গণি প্রধানের নির্দেশে তার দুই ছেলে রাহাত, জাহিদ সহ গজরা, উত্তর লুধুয়া থেকে লোক ভাড়া করে এনে আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা করে। ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে এবং ঘরে থাকা নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে তারা। দেশীয় অস্ত্র প্রদর্শন করে এবং বালতিতে করে ককটেল বোমা নিয়ে এসে আমাদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছে। এবং দুইজন বৃদ্ধ মহিলাকে মারধর করেছে।

বাদী পরিবার আরও জানান, কৃষ্ণপুর বরোপিট ৩০ জনের একটি দল বিগত ২০ বছর আগে লিজ আনে। ওই লিজের মেয়াদ শেষ হয়ে যায় ২০০৯ সালে। এরপর থেকে স্থানীয় মোঃ গণি প্রধান ওই ফিসারী জোড় করে ভোগদখল করে আসছে। প্রতি বছর মাছ করে লাখ লাখ টাকা আয় করেন। কিন্তু সম্প্রতি ওই ফিসারী সমিতির সকল সদস্যরা ভোগদখল করতে চাইলে গণি প্রধানের সাথে দ্বন্দ্ব বাঁধে।

ওই ফিসারীতে সমিতির নামে সাইনবোর্ড টানানো হলে ক্ষিপ্ত হয়ে আলী আরশাদ প্রধানের ঘরে শনিবার সকালে হামলা চালায় গণি প্রধানে নির্দেশে, তার দুই ছেলে রাহাত, জিহাদ, গজরা গ্রামের জাহিদ ও উত্তর লুধুয়া গ্রামের আকাশ সহ আরো অজ্ঞাতনামা ১৫/২০ জন।

এ ঘটনার পর মতলব উত্তর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। উল্লেখ্য এই ফিসারী নিয়ে গত ৭ মার্চ দুই গ্রুপের সংঘর্ষে হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা