September 30, 2026, 4:29 pm
শিরোনামঃ
আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে ১৬ বছর ধরে চাঁদাবাজরা ইটভাটা চালাচ্ছে!

বিশেষ প্রতিনিধি, মতলব উত্তর :

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের ৮০ শতাংশ জমি গত ১৬ বছর ধরে চাঁদাবাজদের দখলে রয়েছে। ২০০৯ সাল থেকে স্থানীয় একটি প্রভাবশালী চক্র সেখানে সিএস ব্রিকস্ ফিল্ড নামে ইটভাটা পরিচালনা করছে।

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন জানান,“আমি মুক্তিযুদ্ধ করেছি দেশের জন্য, কিন্তু আজ নিজ জমিতে দাঁড়ানোর অধিকারটুকুও হারিয়েছি। ২০১৯ সালে আদালত আমার পক্ষে রায় দিলেও তারা জমি ছাড়ছে না। বরং প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।”প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপি-সমর্থিত একটি গোষ্ঠী জমিটি দখল করে রেখেছে। হাজি মন্নান ফরাজীর তিন পুত্র বিল্লাল, খায়ের, এবং বাসার ফরাজী এ দখলদারিত্বের নেতৃত্ব দিচ্ছে। আদালতের রায় অমান্য করে তারা জোরপূর্বক ইটভাটা চালিয়ে যাচ্ছে এবং মুক্তিযোদ্ধা পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে। স্থানীয় জনগণের অভিযোগ, বিষয়টি নিয়ে প্রশাসনের নীরব ভূমিকা দুঃখজনক। একজন মুক্তিযোদ্ধার সম্মান ও অধিকার রক্ষায় প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

প্রশাসনের প্রতি দাবি রেখে স্থানীয় জনগণ ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রশাসনের প্রতি দ্রুত এই জমি দখলমুক্ত করার এবং দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় জাতি ঐক্যবদ্ধ। ১৬ বছর ধরে চলা এই অন্যায় বন্ধে প্রশাসন ও সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা