November 26, 2026, 8:54 am
শিরোনামঃ
সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক

মতলব উত্তরে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার!

মমিনুল ইসলাম:
????????????

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলী বিল থেকে রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক।

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় স্থানীয় সুত্রে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছায় মতলব উত্তর থানা পুলিশ।

তিনি উপজেলার ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ড তালতলী গ্রামের মৃত আ. রহমান ঢালীর স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভিকটিম প্রায় ৮/১০ বছর যাবত মানসিক রোগে ভুগতেছিল। গত ৫ ফেব্রুয়ারী সন্ধ্যার পর বৃদ্ধা মহিলা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। ভিকটিমের পরিবার এলাকায় মাইকিং সহ সোশ্যাল মিডিয়ায় ভিকটিমের সন্ধানে ব্যাপক প্রচার প্রচারণা করে। অদ্য স্থানীয় একজন কৃষক ভিকটিমের অর্ধগলিত লাশ তার নিজ বাড়ি হতে প্রায়ই ০১ কিলোমিটার দূরে তালতলী বিলে দেখে ভিকটিমের পরিবার কে সংবাদ দেয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তারপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে্।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা