November 27, 2026, 12:00 pm
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

মতলব উত্তরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলা-লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগ

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে এক ব্যবসায়ী পরিবারকে টার্গেট করে ধারাবাহিক হামলা, লুটপাট, নারী লাঞ্ছনা ও হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আওয়ামী লীগ সমর্থিতদের বিরুদ্ধে আনা এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার শিকার সালমা বেগম (৫২) মতলব উত্তর থানায় মো. ফরহাদ হোসেন ওরফে জুয়েল (৩০), মো. জুবায়ের হোসেন (২৬), মো. সাইফুল ইসলাম (২৭), মো. শাকিল হোসেন (২৪) বিবাদী করে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৩৫।

মামলার পরিপ্রেক্ষিতে প্রধান আসামি মো. ফরহাদ হোসেন ওরফে জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, প্রথম হামলা ঘটে ১৩ মে রাত ৯:৫০ মিনিটে, পাঁচআনী বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে। সালমা বেগমের স্বামী মনির হোসেন ও ছেলে হৃদয় হোসেন (জখমী সাক্ষী ১ ও ২) বাজার থেকে ফিরছিলেন, তখন পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমণ চালায়। লোহার রড, ছেনা ও লাঠি দিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়, হৃদয়ের হাত কেটে যায় এবং মনির হোসেনের মাথায় আঘাত লাগে। সঙ্গে থাকা ৯৪ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

পরদিন ১৪ মে রাত ১০টায় হামলাকারীরা দ্বিতীয় দফায় সালমা বেগমের বাড়িতে হামলা চালায়। তারা বসত ঘর ভাঙচুর করে এবং ঘরে থাকা ৭০ হাজার টাকা, প্রায় ৪.৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও ২৫হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন লুট করে। প্রতিবাদ করলে সালমা বেগমের ওপর চুল ধরে টানা-হেঁচড়া ও পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করা হয়।

এ বিষয়ে মামলার বাদী সালমা বেগমের জানান, “আমার পরিবার দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছে। এলাকার প্রভাবশালী একটি চক্র বারবার আমাদের ক্ষতিসাধনের চেষ্টা করেছে। এবার তো আমার স্বামী-ছেলেকে মেরে ফেলার চেষ্টা করেছে, ঘরে ঢুকে মারধর করেছে, টাকা-স্বর্ণালংকার লুট করেছে। আমি বিচার চাই। এখনো ভয় পাচ্ছি, তারা খুনের হুমকি দিয়েছে।”

এ বিষয়ে বিবাদী পক্ষের সাথে লোকজনের সাথে একাধিক বার যোগাযোগ করলেও তাদেরকে পাওয়া যায়নি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক  জানান, “এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় প্রধান আসামি মো. ফরহাদ হোসেন ওরফে জুয়েলকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা