August 16, 2026, 3:14 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে মাতৃভাষা দিবস পালনকল্পে ও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী সভা

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তরে শহীদ দিবস ও ২১ ফেব্রুয়ারী মহান মাতৃভাষা দিবস পালকল্পে এবং আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস, ডা. জয়নাল আবেদীন, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় মহান ২১ শে ফেব্রুয়ারী মহান মাতৃভাষা দিবস পালনকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। এবং আসন্ন পবিত্র রমজান মাসে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে সে বিষয়ে বাজার কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের দৃষ্টি আর্কষণ করেন উপস্থিত ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা