November 27, 2026, 11:36 am
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২ লক্ষ মিটার কারেন্টজাল জব্দ

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে ব্যাপক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্টজাল জব্দ করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার মেঘনা নদীর আমিরাবাদ, বরোচর, চরওমেদ, বাহাদুরপুর ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির অধিক্ষেত্রের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ২ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী।

মোহাম্মদ আলী বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমরা দিনরাত নদীতে টহল দিচ্ছি। মঙ্গলবার ভোর থেকে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ লক্ষ মিটার কারেন্টজাল জব্দ করেছি এবং তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষা না করলে ভবিষ্যৎ প্রজন্ম ইলিশের স্বাদই পাবে না। তাই জেলেদের অনুরোধ করছি, এই নিষিদ্ধ সময়ে যেন কেউ ইলিশ ধরতে না যায়। আমরা নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রাখব, কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের পাশাপাশি স্থানীয় মৎস্য অফিসের ক্ষেত্র সহকারীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ চলছে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা