September 29, 2026, 12:52 pm
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

মতলব উত্তরে মেঘনায় কম্বিং অপারেশনে অবৈধ জাল-চাঁই ধ্বংস ও জাগ উচ্ছেদ

মমিনুল ইসলাম :
Oplus_16908288

ইলিশের প্রধান প্রজনন ও বিচরণস্থল জাতীয় নদী মেঘনায় অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে ‘বিশেষ কম্বিং অপারেশন’ এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ভোরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর নাসিরারচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৫০টি রিংচাই, ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং নদীর মাঝখানে স্থাপিত অবৈধ ২টি জাগ উচ্ছেদ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। উপস্থিত ছিলেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. কালাম।

অভিযান সম্পর্কে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ কম্বিং অপারেশন চলমান থাকবে। কেউই আইন ভঙ্গ করে নদীতে অবৈধভাবে মাছ শিকার করতে পারবেন না।

তিনি আরও বলেন, জাটকা সংরক্ষণে সকল জেলে, নৌযান চালক ও নদী তীরের জনগণকে আরও সচেতন হতে হবে। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা আরও কঠোর করা হবে।

মৎস্য বিভাগ জানায়, অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় নদীর পরিবেশ ও মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এসব বিধিনিষিদ্ধ জাল নির্মূল করতে নদীজুড়ে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা