September 30, 2026, 11:39 am
শিরোনামঃ
আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে ৬ মাদক কারবারি আটক

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত ৬ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বালুর চর এলাকায় এ অভিযান চালানো হয়।

যৌথ বাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটক হন খোকন হোসেন (৪০), গোলাম হোসেন (৪৩), নিয়ামত (৭০), রাজিব (৩০), আক্তার (৫০) এবং ওয়ালিউল্লাহ (৪০)। এসময় তাদের নিকট থেকে ১০০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনকারী ২টি ফিল্টার, ২টি গ্যাস লাইট এবং ২টি গাঁজা কাটার মেশিন উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বালুর চর এলাকায় স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, মাদক বিরোধী অভিযানে যৌথ বাহিনীর সহযোগিতায় আমাদের থানা পুলিশও সর্বদা তৎপর রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পরে আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা