August 15, 2026, 10:54 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে শীতার্তদের মাঝে বিএনপি নেতার ১০ হাজার কম্বল বিতরণ!

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকারের উদ্যোগে ১০হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড় হলদিয়া গ্রামের নিজ বাড়িতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার কম্বল বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সমাজ সেবক আলহাজ্ব সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহ্ ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফরাজীকান্দি ইউপি’র সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, ফরাজীকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন সরকার, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, বিএনপি নেতা মনির হোসেন সরকার, মাসুদ আলম, ইউনিয়ন যুবদল নেতা বাফক সরকার, রোমান গাজী, সালাউদ্দিন তফাদার, মো. জাকারিয়া, মো. মোবারক হোসেন, মো. সাত্তার হোসেন প্রমুখ

কম্বল বিতরণ অনুষ্ঠানে বশির আহমেদ সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন বিএনপির প্রতিটি নেতাকর্মী যেন নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। সেই নির্দেশ অনুযায়ী আমি মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের শীতার্ত মানুষের জন্য যা যা করা দরকার তার সবটুকু করবো।

তিনি আরও বলেন, একটি উন্নত রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে বিএনপি। এ জন্য দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করে সকল ধরনের সেবা প্রদানের লক্ষে ৩১ দফার আলোকে একটি নির্দিষ্ট পন্থায় এগুচ্ছে বিএনপি। তাই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতাকর্মীরা কাজ করছেন। স্বৈরাচারী সরকার দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করে পালিয়ে গেছে। তাই এই দেশকে একটি উন্নত বাংলাদেশে রূপ দিতে কাজ করছেন তারেক রহমান।

বশির আহমেদ সরকার আরো বলেন, আপনারা জানেন মতলবে বিএনপি প্রতিষ্ঠাতা করেছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা। তিনি আজ প্রয়াত, তার জন্য সবাই দোয়া করবেন, মহান রাব্বুল আল-আমিন যেন তাকে জান্নাতবাসী করেন। এবং তার রেখে যাওয়া উত্তরসূরী জননেতা তানভীর হুদা যেন চাঁদপুর-২ (মতলব উত্তর- দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা