বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। বিএনপি শান্তির দল, মানুষের কল্যাণের দল।
তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ হবে একটি উন্নত রাষ্ট্র।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ষাটনল গ্রামে বিএনপির “ঘরে ঘরে, জনে জনে” কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জালাল উদ্দিন আরও বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসী নেই। যদি কেউ বিএনপির নামে অপরাধ করে, বুঝবেন সে বিএনপির নাম বিক্রি করছে। আমাদের দলে কোনো অপরাধীর স্থান নেই।
তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আমি এসেছি ধানের শীষে ভোট চাইতে। যে-ই ধানের শীষ প্রতীক পাবে তাকেই ভোট দিন। ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষের বিজয় নিশ্চিত।
উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন বেপারীর সভাপতিত্বে উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এস. এম. জাহাঙ্গীর আলম, আঃ গণি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, সদস্য ফরহাদ হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আ. মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, সদস্য সচিব আনিছুর রহমান, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী ষ্টার, ষাটনল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বশির মেম্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সাধারণ সম্পাদক জয়নাল পাটোয়ারী পিনু, যুবদল নেতা নিজাম উদ্দিন, মোশারফ দেওয়ানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী এবং নারী-পুরুষ উপস্থিত ছিলেন।