August 15, 2026, 12:06 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে সাবেক মন্ত্রী মরহুম নুরুল হুদার স্মরণে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত!

মমিনুল ইসলাম :
Oplus_131072

চাঁদপুর-২ (মতলব উত্তর উপজেলা-মতলব দক্ষিণ উপজেলা) নির্বাচনী আসনের চারবারের সংসদ সদস্য, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজারা ইউনিয়ন ও ফরাজীকান্দি ইউনিয়নে দোয়া, আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে গজরা ইউনিয়নের রাজুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলামের আয়োজন মরহুম নুরুল হুদার স্মরণে দোয়া ও  শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন যুবদল নেতা রেহান উদ্দিন প্রধান, রেহান উদ্দিন ফরাজি প্রমুখ।

মিলাদ মাহফিল দোয়া ও শোকসভা শেষে সকলের মাঝে তাবারুক (খিচুড়ি) বিতরণ করা হয়।

অপরদিকে একই সময়ে ফরাজীকান্দি ইউনিয়নে ৪নং ওয়ার্ডের সর্দারকান্দি বাজারস্ত ইউনিয়ন বিএনপির ও সহযোগী অঙ্গসংগঠনের কার্যালয়ে মরহুম নুরুল হুদার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা যুবদল নেতা হালিম সরকার রিংকু, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল বাসার ছগির, বিএনপি নেতা সফিকুর রহমান, গোলাম হোসেন গাজী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা