September 29, 2026, 10:01 am
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

মতলব উত্তরে স্ত্রীর সাথে অভিমান করে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্ত্রী অভিমানে কীটনাশক পানে উজ্জ্বল হোসেন (২৯) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার (০৫ অক্টোবর) রাত ৭টা ৩০ মিনিটের দিকে ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ডের বালুরচর ফরাজি বাড়িতে। উজ্জ্বল ঐ গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে উজ্জ্বলের স্ত্রী ইতি আক্তার স্বামীর সঙ্গে রাগ করে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই উজ্জ্বল মানসিকভাবে ভেঙে পড়েন। শনিবার রাতে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার পর হঠাৎ ঘরে গিয়ে কেরির বড়ি (কীটনাশক) খেয়ে ফেলেন। কিছুক্ষণ পর ভিকটিমের খালাতো বোন মারিয়া আক্তার (১৩) তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এসে উজ্জ্বলকে মৃত অবস্থায় পান। খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই উজ্জ্বল হোসেন আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা