September 29, 2026, 9:15 am
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

মতলব উত্তরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) মতলব উত্তর থানার থানার এসআই দেলোয়ার হোসেন-১, এএসআই রবিউল হোসেন ও সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি মো. মফিজ উদ্দিন সরকার ওরফে মফিজ (৫৮)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মফিজ উদ্দিন সরকার শ্যামপুর থানার মামলা নং–৩৪(০১)০৪ এবং দায়রা মামলা নং–২৫৪/১৬-এর আসামি। আদালত উক্ত মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

মতলব উত্তর থানার (ওসি) মো. রবিউল হক বলেন, আইনের চোখে কেউ অপরাধ করে কখনোই পার পাবে না। পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে মতলব উত্তর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, মতলব উত্তর থানা এলাকায় অপরাধ দমন, মাদক ও পলাতক আসামি গ্রেফতারে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা