September 29, 2026, 12:41 pm
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

মতলব উত্তরে ১০০০ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর কালীরচর, দশানী অংশে অভিযান পরিচালনা করে ট্রলারযোগে পাচারকালে ১০০০ কেজি (১ মেট্রিক টন) জাটকা মাছ জব্দ করেছে কোস্ট গার্ড।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) রাতে জব্দ করা জাটকা কোস্টগার্ড মোহনপুর স্টেশনে এতিমখানা, মাদরাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮ ঘটিকায় মতলব উত্তর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ডের যৌথ অভিযানে উপজেলার আমিরাবাদ মৎস্য আড়ৎ থেকে এসব জাটকা জব্দ করা হয়।

এ সময় উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মো: আমিনুল হক মিয়াজি, কোস্ট গার্ড মোহনপুর আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. কাইয়ুম উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ড মোহনপুর আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. কাইয়ুম বলেন, জব্দ করা জাটকা বিতরণ করা হয়েছে। অভিযানের সময় জাটকার প্রকৃত মালিক খোঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা