November 27, 2026, 11:52 am
শিরোনামঃ
মায়ের নাম ছবেদা বেগম, সেই মায়ের স্মৃতি ধরে রাখতেই গড়ে তুলেছেন ছবেদা ফলের বাগান ধনাগোদা নদী বাঁচান, না হলে মতলবের ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে! একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

মতলব উত্তরে ৩০০ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করল প্রশাসন!

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৩০০টি নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং চাই) জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করেছে স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ড।

সোমবার (১২ মে) সকাল ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার মেঘনা নদীর মারা পদ্মা, নাছিরাকান্দি ও দশানী এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেন উপজেলা মৎস্য বিভাগ ও মোহনপুর কোস্টগার্ড আউটপোস্টের সদস্যরা।

এ সময় উদ্ধারকৃত সব জাল মেঘনা নদীর পাড়ে আগুন দিয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। তিনি জানান, “চায়না দুয়ারী একটি নিষিদ্ধ জাল, যা মাছের প্রাকৃতিক বংশ বিস্তারে মারাত্মক বাধা সৃষ্টি করে। এসব জালের মাধ্যমে নদীর সব ধরনের ছোট মাছসহ ডিমও ধ্বংস হয়ে যায়। তাই পরিবেশ ও মাছের উৎপাদন রক্ষায় নিয়মিতভাবে আমরা অভিযান পরিচালনা করছি।”

মোহনপুর কোস্টগার্ড আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার আব্দুস সামাদ বলেন, “নদী ও পরিবেশ সুরক্ষায় আমরা সবসময় মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করি। জনসচেতনতা বাড়ানো এবং অবৈধ মৎস্য শিকার বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইলিশের প্রজনন মৌসুম ও সংরক্ষণ এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা