September 29, 2026, 12:41 pm
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

মতলব উত্তরে ৫০৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি গ্রেপ্তার!

মমিনুল ইসলাম:
Oplus_131072

মতলব উত্তর থানা পুলিশের বিশেষমঅভিযানে মাদক কারবারি মো. আল আমিন (২২) কে ৫০৩পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার (১২ এপ্রিল ২০২৫) দুপুরে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের শ্রীরায়েরচর বাংলাবাজার এলাকায় দুলাল মেম্বারের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. আল আমিন কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ধর্মপুর গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে।

মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) একেএম ইউনুছ’সহ অন্যান্য অফিসার ও সঙ্গীয় ফোর্সকে নিয়ে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাগানবাড়ি ইউনিয়নের শ্রীরায়েরচর বাংলাবাজার এলাকায় দুলাল মেম্বারের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৫০৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা