September 29, 2026, 10:01 am
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

মতলব উত্তরে ৯০ বছর বয়সী বৃদ্ধ বাবাকে পিটিয়ে জখম ; গ্রেফতার ২

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তরে ফতেপুর গ্রামে ৯০ বছর বয়সী বৃদ্ধ আবদুর রব প্রধানকে তারই আপন পুত্র, নাতি ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনরা পিটিয়ে জখম করেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে স্থানীয় সালিশ বৈঠকের সময় এই হামলার ঘটনা ঘটে। পরে আহত বৃদ্ধ ও দুই সাক্ষীকে স্থানীয়রা উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ছেলে মোকশেদ আলী ও নাতি জাকারিয়া হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় আবদুর রব প্রধান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, তার আপন পুত্র মোকশেদ আলী, পুত্রবধূ সুফিয়া বেগম, নাতি শরীফ হোসেন, জাকারিয়া হোসেনসহ মোট ৮জন এবং অজ্ঞাত আরও ২/৩ জন দীর্ঘদিন ধরে তার ভরণপোষণ না দিয়ে তার মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছিল। অভিযোগে বলা হয়, এসব বিষয়ে প্রশ্ন করলে তারা বৃদ্ধকে নিয়মিত অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দিত।

আরো জানা যায়, গত ১৪ নভেম্বর সালিশ বৈঠক চলাকালীন সময়ে ছেলে, নাতি ও ঘনিষ্ঠ আত্মীয়রা পূর্বপরিকল্পিতভাবে লাঠি, রড, ছেনা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে বৃদ্ধের ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি মারধর করে বৃদ্ধকে বিভিন্ন স্থানে জখম করে। বৃদ্ধের গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করে এবং ধারালো ছেনা দিয়ে কোপ দেয়, যা তার ডান হাতে গভীর রক্তাক্ত জখমের কারণ হয়।

বৃদ্ধকে বাঁচাতে এগিয়ে আসা সোহাগ হোসেন (৩২) ও রোকসানা আক্তারকেও মারধর করা হয়। তাদের হাত-পা, পিঠ ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক প্রদীপ মন্ডল বলেন, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। একজন ৯০ বছর বয়সী বৃদ্ধের ওপর হামলার অভিযোগকে আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ছেলে মোকশেদ আলী ও নাতি জাকারিয়া হোসেনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা