September 28, 2026, 7:19 am
শিরোনামঃ
নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. বোরহান উদ্দিন

মতলব উত্তরে ৯১০ পিস ইয়াবাসহ ২ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ অভিযানে ৯১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে ২টি জিআর সাজা পরোয়ানা এবং আরও ২টি জিআর পরোয়ানা কার্যকর ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিটে মতলব উত্তর থানার ওসি মো কামরুল হাসানে নেতৃত্বে একাধিক টিম নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পূর্ব ফতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ফতেপুর উত্তর পাড়ায় মো. ইমরুল হোসেন প্রধানের বসতঘরের ড্রয়িংরুম থেকে মো. জনি খান (৩৮) ও মো. ইমরুল হোসেন প্রধান (৪০) কে গ্রেপ্তার করা হয়।

দেহ তল্লাশীকালে মো. জনি খানের পরিহিত প্যান্টের পকেট থেকে ১২টি জিপারযুক্ত পলিব্যাগে রাখা ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় অপরদিকে মো. ইমরুল হোসেন প্রধানের কাছ থেকে ৭টি জিপারযুক্ত পলিব্যাগে রাখা মোট ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সর্বমোট উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ৯১০ পিস।

এ ঘটনায় মতলব উত্তর থানায় এফআইআর নং-৫২ ও জিআর নং-৫২ (তারিখ: ২২ জানুয়ারি ২০২৬) মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, মতলব উত্তর থানা এলাকায় মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিরা যতই কৌশলী হোক, কাউকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা